শিবগঞ্জ পৌর মেয়র এর উদ্যোগে ত্যাগী নেতাকর্মীদের সম্মাননা প্রদান

- Advertisements -

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক এর উদ্যেগে ত্যাগি, পরীক্ষিত, ও দূর্দিনের সাহসী নেতাকর্মীদের সন্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার পৌরসভা মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু’র সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ।

Advertisements

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজার রহমান মাস্টার, কৃষকলীগ সাধাণ সম্পাদক শাহিনুর আলম মাস্টার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সংবর্ধনা প্রাপ্ত ত্যাগী ও প্রবীন নেতাদের মধ্যে মাস্টার হানিফ উদ্দিন, মাস্টার ইসমাইল হোসেন, আব্দুল কাদের বাবলু, রাম নরেশ কানু প্রমুখ।

Advertisements

এরপর বাদ আছর পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় বরকতিয়া মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/04yc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন