চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জন নিহত

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন।

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়া এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টিপাত শুরু হলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আম কুড়াতে বাড়ির পাশের আমবাগানে যান মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন ও মেসবাউল। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisements

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম।

Advertisements

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও নাচোল উপজেলার নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kot6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন