ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী।

অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এসব তথ্য জানান ববি। গেল ২৬ মে রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার নিজ বাসায় চুরির ঘটনা ঘটে। সে সময় শুটিংয়ের কাজে ঢাকার বাইরে ছিলেন ববি।

তার অভিযোগ, বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

Advertisements

ববির দাবি, চুরির ঘটনায় প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এর মধ্যে ছিল তার বাবার দেওয়া স্মৃতিবিজড়িত ৩০-৩৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং কয়েকটি মূল্যবান ঘড়ি।

ঘটনার পর সামাজিকমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ায় ববি বলেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। আমার বাবার দেওয়া স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।

অর্থ নয়, আবেগের মূল্য ব্যাখ্যা করে ববি বলেন, ঈদের মাত্র দুই দিন আগে এমন ঘটনা আমার জীবনে গভীর বেদনা হয়ে এসেছে। স্বর্ণালঙ্কারগুলোর আর্থিক মূল্য থাকলেও বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকায় সেগুলোর আবেগগত মূল্য অনেক বেশি।

Advertisements

চুরির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। দুইজনকে গ্রেপ্তার এবং আংশিক স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। তবে এখনো অধিকাংশ স্বর্ণালঙ্কার উদ্ধার না হওয়ার কারণে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oqof
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন