নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের ‘আত্মহত্যা’র অভিযোগ

- Advertisements -

নিজের গলায় ছুরি চালিয়ে আত্মাহত্যা করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ী সোহেল (৩০)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া কালিকাপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisements

পরিবারের লোকজন টের পেয়ে গুরুতর আহত সোহেলকে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহেল মারা যান।

সে বনপাড়া পৌর শহরের কালিকাপুরের মোহাম্মদ উল্ল্যাহর ছেলে।

Advertisements

বনপাড়া পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল বারেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে হত্যার সঠিক কারণ জানা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/js3o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন