পৌরসভা নির্বাচন: আক্কেলপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন শুরু

- Advertisements -

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচন কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। রবিবার সকাল ৮ টায় আক্কেলপুর পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। এবারের পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে পুরুষ ১০ হাজার ৬৬ জন, নারী ১০ হাজার ৩ শত ২৫ জনসহ মোট ২০ হাজার ৩ শত ৯১ জন ভোটার প্রথম বার ইভিএম ব্যবহার করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Advertisements

সকাল সাড়ে ৮টায় হাস্তাবসন্তপুর শাহ-মাখদুম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা ভোট প্রদান করেছেন। এছাড়া সকাল সোয়া ৮টায় শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির বিদ্রোহী জগ প্রতীকের প্রার্থী রেজাউল করিম সরদার এবং একই কেন্দ্রে সকাল ৮টায় স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের প্রার্থী মিজানুর রহমান লেটার এবং সাড়ে ৮টায় সোনামুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আবু ইউসুফ মো. শরীফুল ইসলাম ভোট প্রদান করেন।

সার্বিক পরিস্থিত নিয়ে অতিরিক্তি পুলিশ সুপার আবদুস সালাম বলেন, ‘কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ছাড়াই শাস্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটার নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্র ভোটাররা স্বতম্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে’।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0r8f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন