শিবগঞ্জে প্রতিবন্ধী নন্দন কুমারকে হুইল চেয়ার প্রদান

- Advertisements -

শিবগঞ্জ উপজেলা (বগুড়া ) কল্যাণ সমিতির উদ্যাগে প্রতিবন্ধী নন্দন কুমার মহন্তকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ রোববার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক হাসেমুজ্জামান, ডা. দেবাশীষ কুমার গুপ্ত, ডাঃমোঃশামীম হোসেন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আব্দুল আলীম,মোঃ রাজিব হোসেন, মোসলেউদ্দিন সোহেল, মোঃ এলাম শিক্ষক লক্ষ্মী নারায়ণ।

Advertisements

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, সাংবাদিক আতিক রহমান , আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

Advertisements

উল্লেখ্য শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা প্রয়াত ডা. আমেনা খানের পরিবারের সহযোগিতায় হুইল চেয়ারটির ব্যবস্থা করা হয়। পৌরসভার বানাইলের প্রতিবন্ধী নন্দন কুমার মহন্ত দীর্ঘদিন যাবত শারীরিক সমস্যায় ভুগছিল। হুইল চেয়ার পাওয়ায় সে আনন্দিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ler
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন