ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর এক স্বেচ্ছাসেবককে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে দিয়েছে দেশটির বিচার বিভাগ। রবিবার (৩ মে) দেশটির সরকারি সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সকালে মেহরাব আবদুল্লাহজাদেহর নামে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল্লাহজাদেহ ও আরও বেশ কয়েক জন আন্দোনকারীকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ার সড়ক থেকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় একজন কৃষক আন্দোলরতদের হামলায় নিহত হন।
মিজানের তথ্য অনুযায়ী, ওই কৃষক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একজন স্বেচ্ছাসেবক হিসেবে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। তবে ঘটনাটি কখন ঘটেছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তবে গণমাধ্যমটি আবদুল্লাহজাদেহর স্বীকারোক্তির একটি অংশ প্রকাশ করেছে, যেখানে তিনি ‘কর্মকর্তার মুখে বেশ কয়েকবার আঘাত করার’ কথা স্বীকার করেছেন। আব্দুল্লাহজাদেহকে ‘পৃথিবীতে দুর্নীতি’ নামক গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৮ বছরের কম বয়সী অন্য দুই আসামিকে অনির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দিয়েছে বিচারক।
