স্কুল ছাত্রকে সাইকেলসহ টেনে নিয়ে গেল প্রাইভেট কার

- Advertisements -

ভারতের উত্তর প্রদেশে হারদই এলাকায় এবার সাইকেলসহ এক স্কুলপড়ুয়াকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ চিত্র।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে কেতন কুমার নামের নবম শ্রেণির ওই শিক্ষার্থী কোচিং থেকে ফেরার সময় একটি সাদা রঙের প্রাইভেট কারের নীচে তার সাইকেলের চাকা ঢুকে যায়। ওই শিক্ষার্থীর পা আটকে যায় সেই সাথে।

Advertisements

ঘটনার পর গাড়ি না থামিয়ে চালক ওই শিক্ষার্থীকে এক কিলোমিটারের মতো টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা চালককে গাড়ি থামাতে বললেও তিনি সেকথায় কান দেননি। পরে একটি বাজার এলাকায় ওই চালককে থামাতে সমর্থ হয় স্থানীয়রা। আহত অবস্থায় কেতন কুমারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisements

এর আগে দিল্লিতেও একটি প্রাইভেটকার স্কুটারসহ এক নারীকে ১৩ কিলোমিটারের বেশি টেনে নিয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0bs2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন