অভিনেতারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন: অন্নু

- Advertisements -

নাসিম রুমি: অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ে অনেক সময় অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরেও কেউ কেউ চরিত্র থেকে বেরোতে পারেন না বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক অন্নু কাপুর। তার এমন বক্তব্য ঘিরে বলিউডে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সিদ্ধার্থ কান্নানের শোতে অন্নু বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে দর্শকদের যেমন কৌতূহল থাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্যের সময় পুরুষ অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরেও কেউ কেউ চরিত্র থেকে বেরোতে পারেন না। এই ধরনের পরিস্থিতিতে কখনও কখনও সহ-অভিনেত্রীরা অস্বস্তিকর অবস্থায় পড়েন ‘

একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘এক অভিনেতা শুটিংয়ের সময় নিজেকে সামলাতে পারেননি এবং ‘কাট’ বলার পরও থামেননি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অভিনেত্রীকে সেখান থেকে সরে যেতে হয় এবং তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন।’

Advertisements

অন্নু কথায়, ‘কিছু মানুষ এই ধরনের দৃশ্যের সুযোগ নিতে চান’।

নিজের কাজের ধরণ সম্পর্কে অন্নু জানান, তিনি সবসময় এই ধরনের দৃশ্যে পেশাদারিত্ব বজায় রাখেন। যদি কোনও সহ-অভিনেত্রী অস্বস্তি বোধ করেন, তিনি কেবল তার কাছে জানতে চান যে তিনি ঠিক আছেন কি না। এর বাইরে তিনি কোনও কথা বলা পছন্দ করেন না যাতে অভিনেত্রীর অস্বস্তি আরও বেড়ে যায়।

Advertisements

তার মতে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিল্পীর দায়িত্ব হলো সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

অন্নু কাপুরকে শেষ দেখা গেছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ব্লকবাস্টার ছবি ‘জলি এলএলবি ৩’-তে, যা গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি পঙ্কজ ত্রিপাঠি ও সৌরভ শুক্লার সঙ্গে প্রিয়দর্শনের একটি কমেডি ড্রামায় স্ক্রিন শেয়ার করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0j87
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন