নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

- Advertisements -

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-সড়কপুর রোডে গোডাউন মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisements

৩০-১১-২২ বুধবার সকাল ১১টায় ১লা ডিসেম্বর নিসচা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশের টি আই প্রশান্ত বাবুর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমের আরও উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট আব্দুল মান্নান সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, তারক দাস, প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0qj3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন