ট্রলের শিকার মিথিলা

- Advertisements -

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ের সুবাদে কলকাতায় বেশি থাকা হচ্ছে রাফিয়াথ রশিদ মিথিলার। এরইমধ্যে টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। এছাড়াও সেখানে নিয়মিত মডেলিংও করছেন মিথিলা।

Advertisements

সম্প্রতি সানন্দা সাময়িকীর জন্য মডেলিং করেছেন মিথিলা। তার কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করতেই ট্রলের শিকার হয়েছেন তিনি। তবে এসব ট্রলের জবাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

আগামী ২৭ ফেব্রুয়ারি টলিউডে মুক্তি পাবে মিথিলার ‘আয় খুকু আয়’ ছবিটি। এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিথিলার ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ও খুব শীঘ্র প্রচারিত হবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সৌরভ দাস। টলিউডের পরিচালক কমলেশ্বর মুখার্জীর ‘মায়া’ ছবিতেও দেখা যাবে মিথিলাকে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ni4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন