অভিনেত্রী গুলশান আরা আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: অভিনেত্রী গুলশান আরা আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৫ সালের ১৫ এপ্রিল, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুদিবসে প্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন গুলশান আরা আহমেদ । ছবিটি মুক্তিপায় ১৯৯৯ সালে।
২০০২ সালে, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক হয় তাঁর।
নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ পরিচিতি পান। এছাড়াও, মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ একাধিক নাটক ও ধারাবাহিকেও অভিনয় করেছেন।

গুলশান আরা যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন- কদম আলী মাস্তান, জীবনের গ্যারান্টি নাই, আজকের সমাজ, হাঙ্গামা, এ্যাকশন লেডি, দুর্ধর্ষ, বকুল ফুলের মালা, হৃদয়ের কথা, জিদ্দি পুলিশ, জমেলা সুন্দরী, ডাক্তার বাড়ী, মাস্তান সম্রাট, নিষিদ্ধ প্রেম, আমি বাঁচতে চাই, স্বপ্নডানায়, অবাধ্য সন্তান, মায়ের স্বপ্ন, বাবা আমার বাবা, তুমি কি সেই, কাজের মানুষ, রাস্তার ছেলে, ভালোবেসে মরতে পারি, মায়ের চোখ, এভাবেই ভালোবাসা হয়, জমিদার, জান কোরবান, মাটির ঠিকানা, ভালোবাসার রঙ, মানিক রতন দুই ভাই, ইভটিজিং, জোর করে ভালোবাসা হয় না, তবুও ভালোবাসি, এক পায়ে নূপুর, ভালোবাসা আজকাল, পোড়ামন, কাছের শত্রু, ৭১- এর মা জননী, সর্বনাশা ইয়াবা, কি দারুন দেখতে, ভালোবাসতে মন লাগে, গ্যাংস্টার রিটার্নস, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২, ডনগিরি, আই এ্যাম রাজ, অন্ধকার জগত্‍, জংলি, ইত্যাদি।

গুলশান আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। তাঁর স্বামীর নাম জালাল উদ্দিন আহমেদ। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের মা ছিলেন। ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1pqm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন