শাহরুখের মা হলেন ঋদ্ধি ডোগরা

- Advertisements -

নাসিম রুমি: মুক্তির আগেই শাহরুখ সিনেমাটি নিয়ে তুমুল ঝড় তুলেছে দর্শক মনে। ইতিমধ্যে প্রায় পাঁচ লাখের মতো টিকিট বিক্রিও হয়ে গেছে! নারী প্রধান গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শুধু শাহরুখই নন, রয়েছে এক ঝাঁক নারী চরিত্র। যার মধ্যে অন্যতম ছোট পর্দা এবং ওটিটির জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। ‘জাওয়ান’ সিনেমাতে প্রিভিউ যখন মুক্তি পায়, সেসময় ঋদ্ধির দেখা না মিললেও ট্রেলারে সবটাই স্পষ্ট।

শাহরুখ খানের মায়ের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিকে।

এমনটা জানিয়েছিলেন শাহরুখ খান নিজেও। চেন্নাইতে এক অনুষ্ঠানে বলিউড বাদশাহ বলেন, ‘এই সিনেমায় আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি। পরের বার দেখছি আমাদের বয়সের তারতম্য বজায় রেখে কী করা যায়।’ শাহরুখের এমন মন্তব্যে আনন্দে আত্মহারা ঋদ্ধি।

২০০৭ সাল থেকে ছোট পর্দায় কাজ করতে শুরু করেন ঋদ্ধি। তবে পরিচিতি পান ‘সাবিত্রী’ সিরিয়ালের মাধ্যমে। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করলেও ‘অসুর’ ওয়েব সিরিজে তার অভিনয় জনপ্রিয়তা পায়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যারেড ওম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1w99
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন