করোনায় আক্রান্ত অভিনেত্রী ফারিয়া শাহরিন

- Advertisements -

কয়েক দিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাই করোনা পরীক্ষা করালেন। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

আজ শুক্রবার বিকালে ফারিয়া শাহরিন নিজেই এ খবর নিশ্চিত করেছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী জানান, আমি কোভিড-১৯ পজিটিভ। দয়া করে ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করুন। মাস্ক পড়ুন। আমার জন্য সবাই দোয়া করবেন।’

Advertisements

ফারিয়া শাহরিন সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দরকার ছাড়া কেউ বাইরে বের হবেন না। বিয়ের মৌসুম বুঝলাম। কিন্তু বিয়ের দাওয়াত খেতে গিয়ে কেউ আক্রান্ত হবেন না। আমি এখন তারই ভুক্তভোগী। সুতরাং পরিবার ও আশপাশের সবার কথা ভেবে নিরাপদে থাকুন।’

Advertisements

উল্লেখ্য, বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনা তাণ্ডব। হু হু বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ywx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন