বোরকা পরে স্বামীর সঙ্গে মক্কা গেলেন মাহি

- Advertisements -

স্বামীসহ ওমরাহ পালন করতে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বামী গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে নিয়েই ওমরাহ করবেন বলে জানিয়েছেন এই নায়িকা।

বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি নিজেই বিষয়টি জানিয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট দিয়েছেন।

Advertisements

ওই পোস্টে সবার কাছে দোয়া চেয়ে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Advertisements

বর্তমানে ‘ড্রাইভার’ নামে ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। এছাড়াও ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করেছেন। আরও হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে তার হাতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ow61
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন