নিজের জীবনের প্রভাবশালী নারীদের কথা বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের নাম উল্লেখ করেছেন।
আলিয়ার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। থিয়েটার হোক বা টেলিভিশন- তিনি সবসময় নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন।’
ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও দাপিয়ে বেড়াচ্ছেন আলিয়া। সামনেই তাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’তে। এছাড়া সঞ্জয় লীলা বানশালির বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেত্রী।
