বড় হয়ে কি হবে রাহা, মেয়ের বিষয়ে যা বললেন আলিয়া

- Advertisements -
বলিউডের আলোচিত কাপুর এবং ভাট পরিবারের উত্তরসূরি হিসেবে রাহা কাপুরের রক্তে বিনোদন থাকলেও, মা আলিয়া ভাট চান তার মেয়ে বড় হয়ে খেলাধুলার জগতে নাম করুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মাত্র তিন বছর বয়সেই রাহার মধ্যে তিনি একজন অ্যাথলিটের গুণাবলি দেখতে পাচ্ছেন।
আলিয়ার মতে, রাহা ছোট থেকেই ভীষণ প্রতিযোগী মনোভাবাপন্ন এবং ছটফটে। তিনি বলেন, ‘আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলিট হয়।
ও এখন থেকেই খুব পরিশ্রমী এবং সব সময় লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে আমি যে পরিমাণ এনার্জি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’
আলিয়ার এই ইচ্ছা প্রকাশ পাওয়ার পর নেটিজেনদের একাংশ বলছেন, হয়তো ভবিষ্যতে আমরা কোনও নামী ক্রীড়াবিদ হিসেবেই রাহাকে দেখতে পাব।

নিজের জীবনের প্রভাবশালী নারীদের কথা বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের নাম উল্লেখ করেছেন।

Advertisements
তিনি জানান, তার মা সংসার সামলানোর পাশাপাশি অভিনয়ের প্রতি নিজের ভালোবাসাও বজায় রেখেছিলেন। এটিই আলিয়াকে সবসময় অনুপ্রাণিত করে। 

আলিয়ার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। থিয়েটার হোক বা টেলিভিশন- তিনি সবসময় নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন।’

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও দাপিয়ে বেড়াচ্ছেন আলিয়া। সামনেই তাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’তে। এছাড়া সঞ্জয় লীলা বানশালির বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেত্রী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yihu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন