৫২ বছর পর বন্ধ হচ্ছে বিবিসির ‘ফুটবল ফোকাস’

- Advertisements -

৫২ বছরেরও বেশি সময় ধরে চলা জনপ্রিয় ফুটবল ম্যাগাজিন শো ‘ফুটবল ফোকাস’ আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন(বিবিসি)। এই সিজনের পর ১৯৭৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি পর্দা নামছে বলে জানিয়েছে বিসিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘দর্শকদের পরিবর্তিত আচরণ’ তাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। বিবিসির ক্রীড়া বিভাগের প্রধান অ্যালেক্স কে-জেলস্কি বলেছেন, আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের প্রয়োজনীয়তার ওপটর বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কে-জেলস্কি বলেন, বিবিসি স্পোর্টসের ইতিহাসে ‘ফুটবল ফোকাস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের কাছে এই খেলার গল্প তুলে ধরতে এটি একটি মুখ্য ভূমিকা পালন করেছে। ফুটবলের সঙ্গে দর্শকদের সম্পৃক্ততার পদ্ধতিতে চলমান পরিবর্তন এবং ভক্তরা যেখানেই থাকুক না কেন তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের অনুষ্ঠান পরিবেশনের পদ্ধতিকে উন্নতির চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত সপ্তাহের বিবিসির বৃহত্তর সাশ্রয় ঘোষণার আগেই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটবল ফোকাস-এর নিয়মিত উপস্থাপক অ্যালেক্স স্কট বিবিসির ক্রীড়া অনুষ্ঠানের ‘কেন্দ্রবিন্দুতে’ থাকবেন, যার মধ্যে ব্রাজিলে আগামী বছরের নারী বিশ্বকাপের সম্প্রচারও অন্তর্ভুক্ত।

Advertisements

বিবিসি জানিয়েছে, আগামী মৌসুম থেকে ‘দ্য ফুটবল ইন্টারভিউ’ অনুষ্ঠানটি শনিবার দুপুর ১২:৪৫-এর স্লটে প্রচারিত হবে। এই মৌসুমে অনুষ্ঠানটিতে বুকায়ো সাকা, এমা হেইস, বের্নার্দো সিলভা, হুগো একিতিকে এবং মাইকেল ক্যারিকের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।

‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে বিবিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন-ডিমান্ড ভিউয়িংয়ের মাধ্যমে আলোচনা, হাইলাইটস, বিশ্লেষণ এবং খবর দেখছেন। যেহেতু দর্শকদের দেখার অভ্যাস ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাই বিবিসি স্পোর্টের জন্য টেলিভিশন, রেডিও, অনলাইন এবং তাদের বিস্তৃত সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে সর্বাধিক দর্শকের কাছে ফুটবল কভারেজ পৌঁছে দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনাটাই সঠিক।

এতে আরও বলা হয়েছে, বিবিসি স্পোর্টের একটি শক্তিশালী ফুটবল স্বত্ব পোর্টফোলিও রয়েছে এবং এই বছর বিবিসি প্ল্যাটফর্মজুড়ে কন্টেন্ট বাড়ানোর পাশাপাশি ইউটিউবে একগুচ্ছ নতুন এক্সক্লুসিভ শো নিয়ে এসে ডিজিটাল আউটপুট উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে চলেছে। নতুন ফরম্যাট, বড় ব্যক্তিত্ব এবং ডিজিটাল দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি আরও ঘন ঘন ও সর্বদা-সক্রিয় কন্টেন্টের মাধ্যমে এই সম্প্রসারণ ভক্তদের আগের চেয়ে খেলার আরও কাছাকাছি নিয়ে আসবে এবং বৃহৎ পরিসরে আরও উচ্চ-মানের, সহজলভ্য ও আকর্ষণীয় ফুটবল কভারেজ প্রদান করবে। আগামী মাসগুলোতে এই পরিকল্পনাগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইংল্যান্ড ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার স্কট এই শো-টির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ববোধ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, একটি আইকনিক ফুটবল শো-এর ৫২ বছর। এটি এমন একটি শো যার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি চিরকাল সম্মানিত থাকব। এই শো আমাকে একজন উপস্থাপক হিসেবে এমনভাবে বিকশিত করেছে, যা আমি সবসময় গর্বের সাথে স্মরণ করব।

Advertisements

তিনি আরও বলেন, এই যাত্রার অংশ হওয়া প্রত্যেককে ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটি আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। সামনে খেলাধুলার এক বড় গ্রীষ্মের জন্য উত্তেজিত হওয়ার সময় এসেছে।

‘ফুটবল ফোকাস’-এর সাবেক উপস্থাপক ড্যান ওয়াকার এটিকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেছন, ফুটবলের ‘ক্রমাগত পরিবর্তনশীল’ প্রেক্ষাপটে এমন একটি শো-এর জন্য আর কোনো জায়গা থাকছে না, যা ‘বহু বছর ধরে বহু মানুষের কাছে অনেক অর্থবহ ছিল।

ওয়াকার যিনি ১২ বছর ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। তিনি এক্সে লিখেছেন, ফুটবল ফোকাস শেষ হয়ে যাওয়ার খবর শুনে সত্যিই খুব দুঃখ পেলাম। ছোটবেলায় আমি অনুষ্ঠানটি খুব ভালোবাসতাম। আমি প্রতি সপ্তাহে বাবার সঙ্গে এটি দেখতাম এবং আমার মনে আছে, যখন আমি চাকরিটা পেয়েছিলাম তখন তিনি কতটা গর্বিত হয়েছিলেন। ১২ বছর ধরে এই চেয়ারে বসে থাকাটা ছিল এক বিরাট সৌভাগ্য, অন-এয়ার ও অফ-এয়ারে একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করা এবং অনেক দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা। শনিবারগুলো সবসময়ই বিশেষ ছিল। ফুটবলের জগৎ প্রতিনিয়ত বদলাচ্ছে এবং এটা হতাশাজনক, এমন একটি অনুষ্ঠানের জন্য আর জায়গা নেই, যা এত বছর ধরে এত মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vjsg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন