বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা

- Advertisements -

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। এমন সময় বড় ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড সার্জ গেনাব্রি আসন্ন বিশ্বকাপে খেলতে পারবেন না।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডান উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পেয়েছেন গেনাব্রি। পরে তিনি নিজেও ইনস্টাগ্রামে নিশ্চিত করেন যে ইনজুরির কারণে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।

Advertisements

৩০ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ তারকা সম্প্রতি ক্লাবের হয়েও একটি ম্যাচ মিস করেছিলেন। ওই ম্যাচে জয়ের মাধ্যমে বায়ার্ন তাদের ১৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে। ক্লাব আগেই জানিয়েছিল, গেনাব্রি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন।

এই চোটের কারণে তিনি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন না। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুই লেগ এবং ডিএফবি পোকাল সেমিফাইনালও।

গেনাব্রি বলেন, গত কয়েক দিন তার জন্য মানসিকভাবে খুব কঠিন ছিল এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আশা আর পূরণ হচ্ছে না। তবে তিনি দূর থেকেই জার্মান দলকে সমর্থন দেবেন।

Advertisements

এই মৌসুমে ভালো ফর্মে থাকা এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। জার্মানির হয়ে এখন পর্যন্ত ৫৯ ম্যাচে তার গোল সংখ্যা ২৬। ২০২২ বিশ্বকাপে তিনি গ্রুপ পর্বের সব ম্যাচে খেলেছিলেন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l7ud
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন