English

23 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহী করোনায় আক্রান্ত

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহী। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) তার করোনা পজিটিভ এসেছে। গত ২২ সেপ্টেম্বর তিনি করা করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী ছাড়া বাকি সবাই নেগেটিভ। আবু জায়েদ রাহীকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর  নমুনা নেওয়া হয়। একদিন পরই রিপোর্ট এসেছে। তাতে রাহীর করোনা পজিটিভ এলো। বাকিদের নেগেটিভ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/212o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন