নিসচা’ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে রোড ক্যাম্পেইন

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে সড়ক দুর্ঘটনা রোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Advertisements

৩০-১০-২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, খর্নিয়া হাইওয়ে পুলিশ, এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।

রোড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলামিন, খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ নুরুজ্জামান, খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট রানা আহমেদ সহ সঙ্গীও ফোর্স, নিসচা,সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কোষাধক্ষ্য রবিউল ইসলাম,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ , হোসাইন খান,এম এ জলিল, গিয়াস উদ্দিন,আব্দুর রহমান ব্যাপারী, আলিমুজ্জামান, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2bwu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন