অর্থ আত্মসাতের অভিযোগে বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে জিডি

- Advertisements -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার পর থেকে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন আসিফ আকবর। এবার আইনি বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তিনি। আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাহউদ্দিন ভূঞা জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল।

অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা এই আবেদনে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে। বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে গুঞ্জন আছে, আসিফ গতকালই দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2c7l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন