English

18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

ভোট দেবেন না মেসি

- Advertisements -

স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনায় শুরু হয়েছে নতুন সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদ ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। আসন্ন ভোটে আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন লাপোর্তা, তার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন ভিক্টর ফন্ট।

ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনে সাবেক ফুটবলার ও কোচদের ভূমিকা নিয়ে চলছে নানা আলোচনা।

সাবেক কোচ জাভি হার্নান্দেস প্রকাশ্যেই ভিক্টর ফন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। তিনি কোন অবস্থান নেবেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। 

শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম দায়ারিও স্পোর্ত।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার সভাপতি নির্বাচনে সরাসরি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি শুধু কোনো প্রার্থীকে সমর্থনই দেবেন না, এমনকি ভোট দিতেও আগ্রহী নন। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইয়াহু স্পোর্টস। 

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের সময় কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎও করবেন না আর্জেন্টাইন মহাতারকা।

এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে জিতলে প্রথম ফোন কলটি করবেন মেসিকেই। অন্যদিকে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বলে স্প্যানিশ ফুটবল মহলে গুঞ্জন রয়েছে। 

বার্সেলোনার সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এবার মেসির এই অবস্থান ব্যতিক্রমী। কারণ অতীতে ক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মিত অংশ নিতে দেখা গেছে তাকে।

তবে এবার তিনি নিজেকে পুরোপুরি দূরে রাখার পথ বেছে নিয়েছেন। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। সেখানকার ব্যস্ত সূচি ও পেশাদার দায়িত্বের কারণেই আপাতত বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চান না তিনি। পাশাপাশি তার আশঙ্কা, সামান্য কোনো ইঙ্গিতও নির্বাচনের গতিপথ পাল্টে দিতে পারে। সে কারণেই নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও মনে করছেন স্প্যানিশ ফুটবল বিশ্লেষকেরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2eyq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন