মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

- Advertisements -

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঢাকার সাভারের একটি বেসরকারি আবাসিক মহিলা মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর মিরপুরে একটি মসজিদে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই অধ্যক্ষ আশুলিয়ার খেজুর বাগান এলাকার দুটি মহিলা আবাসিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, খেজুর বাগান এলাকার নিজের দোতলা একটি ভবনে ওই অধ্যক্ষের মাদ্রাসা। ভবনের নিচ তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। দ্বিতীয় তলায় মাদ্রাসার ছাত্রীদের আবাসিক ব্যবস্থা ও ক্লাসরুম।

Advertisements

এসআই জানান, ৮ই জানুয়ারি স্ত্রী বাসায় না থাকার সুযোগে শিশুটিকে চা তৈরি করার কথা বলে নিচ তলায় ডেকে নেন অধ্যক্ষ। পরে তাকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখেন। শিশুটিকে কোথাও যেতে দেয়াও হতো না। বুধবার দুপুরে শিশুটি কৌশলে পালিয়ে বিবাড়িয়া এলাকায় তাদের ভাড়া বাসায় যায়।

Advertisements

এরপর সন্ধ্যায় তার পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নেয়।
এসআই মামুন বলেন, শিশুটি মাদ্রাসা থেকে পালানোর পরই গা ঢাকা দিয়েছিলেন অধ্যক্ষ। পরে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2p5h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন