‘কাহি তো হোগা’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা রাজীব খাণ্ডেলওয়াল সচরাচর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের প্রয়াত মায়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার কঠিন দিনগুলো ও তার মৃত্যু নিয়ে আবেগঘন কথা বলেছেন তিনি। মায়ের এই অকালমৃত্যুর জন্য রাজীব নিজেকেই অনেকটা দায়ী বলে মনে করেন।
রাজীব জানান, তার মায়ের শরীরে ক্যান্সারের বিভিন্ন লক্ষণ আগে থেকেই দেখা দিচ্ছিল।
নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজীব এখন সবাইকে সচেতন করতে চান। তার সঞ্চালিত শো ‘তুম হো না’-তে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারো যদি পিঠে ব্যথা থাকে, খিদে কমে যায় কিংবা পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা লেগেই থাকে, তবে যেন অবহেলা না করা হয়। বিশেষ করে নারীদের শরীরের যেকোনো স্থায়ী সমস্যাকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।
মা হারানোর এই যন্ত্রণা রাজীবের জীবনের সবচেয়ে বড় ক্ষতি। তবে তিনি বিশ্বাস করেন, তার মা পৃথিবীর মায়া ত্যাগ করলেও তার মধ্যেই বেঁচে আছেন। রাজীব চান, অন্য কেউ যেন তার মতো এমন ভুলের কারণে প্রিয়জনকে না হারান।
