বিচ্ছেদের পরেই অনুরাগের থেকে অনেক কিছু পেয়েছি: কাল্কি

- Advertisements -

প্রাক্তন স্বামী পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাল্কি কেকল্যাঁ। অভিনয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন আগেই। তার পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বার বার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব বিষয়ে খোলামেলা আলোচনা করেন কল্কি।

কিছু দিন সম্পর্কে থাকার পরে অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কল্কি। সেই দাম্পত্য স্থায়ী হয়নি। তবে অনুরাগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। বরং বিবাহ বিচ্ছেদের পরেই অনুরাগের থেকে অনেক কিছু পেয়েছেন।

Advertisements

অভিনেত্রী বিশ্বাস করেন, যাদের সঙ্গে সম্পর্ক থাকার, তাদের সঙ্গে ঠিক সম্পর্ক থেকে যায়। অনুরাগের জন্যই আজ বলিউডে ৩০০-৪০০ মানুষকে চেনেন বলেও জানান কল্কি। আর সেই জন্যই প্রাক্তন স্বামীর মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে যেতে দ্বিতীয়বার ভাবেননি কল্কি।

কল্কি সাক্ষাৎকারে বলেন, ‘অনুরাগের জন্য যে মানুষগুলোকে আমার জীবনে পেয়েছি, তাদের মধ্যে অন্যতম আলিয়া। বিচ্ছেদ থেকে এই সুন্দর জিনিসগুলো আমরা পেয়ে থাকি। একটা মানুষের জন্য আমরা আরও কত মানুষের সঙ্গে মিশতে পারি।’ বিচ্ছেদের পরে কিছু দিন প্রাক্তনের সঙ্গে কথা বন্ধ থাকলেও, একটা সময় পরে সব ঠিক হয়ে যায়।

Advertisements

অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2zvv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন