মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

- Advertisements -

জয়পুরহাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। তারা হলেন- মোসাদ্দেক হোসেন শিমুল  (১৮ ) ও  শান্ত  (২০ )। শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে, আর শান্ত আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।

Advertisements

শনিবার রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান।

ওসি জানান, রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে  ঘুরতে বের হন। পথে পুরানাপৈল- হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় পৌঁছলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে  উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তর মৃত্যু হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3fox
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন