বিটিএস-এর ৩ সদস্য করোনা আক্রান্ত

- Advertisements -

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড গ্রুপ বিটিএসের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, কনসার্ট শেষে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর প্রথমে সুগা পরে আরএম ও জিন করোনায় আক্রান্ত হন। এখনো আরএম ও সুগা উপসর্গহীন রয়েছেন, তবে জিনের সামান্য জ্বর রয়েছে।

Advertisements

শনিবার বিটিএস গ্রুপ ম্যানেজমেন্ট সূত্রে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ডদলটি সরাসরি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। যদিও আক্রান্ত তিনজনই টিকার পুরো ডোজ গ্রহণ করেছিল।

উল্লেখ্য, শনিবার আরএম ও জিনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর একদিন আগে সুগার করোনা আক্রান্তের খবর ঘোষণা করা হয়। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ড গ্রুপটি অফলাইনে কনসার্টে অংশ নেয়। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কনসার্টটি চলে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ko6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন