নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আওতাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান রুবেল হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার রুবেল হোসেন দীর্ঘ সময় ধরে ঢাকায় ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি এর আগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলের দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এদিকে, মতলব উত্তরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা রুবেল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
