এ কে আজাদ: চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৪ সালের ৮ মে, মাত্র ৫৫ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত এই চিত্রপরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
এম এ আওয়াল ১৯৬৯ সালের ১ জুন, ঢাকা কেরানীগঞ্জের আঁটি গ্রামে জন্মগ্রহণ করেন। চিত্রনায়ক-পরিচালক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন।
পূর্ণ পরিচালক হিসেবে এম এ আউয়াল নির্মাণ করেন- ‘বাবা কেন আসামি’, ‘রাজপথের বাদশা’, ‘কাছের শত্রু’, ফেরারী আসামী’, ও ‘মানিক বাদশা’ এই পাঁচটি চলচ্চিত্র।
এম এ আউয়াল বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি ( সিডাব)’র সাবেক সভাপতি ছিলেন।
ব্যক্তিজীবনে চিরকুমার এম এ আউয়াল রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা ভাড়া নিয়ে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে থাকতেন। সেই বাসায় ঘুমের মধ্যেই মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
