এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

- Advertisements -

ফ্রান্সের অপেশাদার ফুটবলে নজিরবিহীন এক ঘটনার জন্ম হয়েছে। একটি আঞ্চলিক ম্যাচে সংঘর্ষের জেরে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে, যা স্থানীয় ফুটবলে বিরল ও কলঙ্কজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ফ্রান্সের মোরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ-এর লড়াই ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন এবং এতে মারামারি চরম আকার ধারণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে রেফারি ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/48c5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন