চীনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

- Advertisements -

চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ছোট যাত্রীবাহী ভ্যান ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ালে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দেশটির ট্রাফিক পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটেছে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে। স্থানীয় সময় রাত প্রায় ২টা ৪০ মিনিটে চলন্ত ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

Advertisements

পুলিশের তথ্যমতে, ভ্যানটিতে সর্বোচ্চ নয়জন যাত্রী বহনের অনুমতি থাকলেও দুর্ঘটনার সময় সেখানে ১৬ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি দুর্ঘটনার ভয়াবহতা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে জানায়, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

Advertisements

চীনে সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। নিরাপত্তা বিধি মানতে অনীহা, অতিরিক্ত গতি এবং যান চলাচলে শৃঙ্খলার অভাবের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার খবর সামনে আসে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fqv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন