সবার পাশে থাকেন সালমান, তাঁর পাশে নেই কেউ

- Advertisements -

নাসিম রুমি: মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান খান। তাই এই ছবি নিয়ে তাঁর ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে সব প্রত্যাশা ভেঙে গেছে। সিনেমা নিয়ে আলোচনা চললেও বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ‘সিকান্দার’।

এর মধ্যেই সালমানের একটি মন্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে আক্ষেপ করতে দেখা গেছে ভাইজানকে। অন্য তারকাদের সিনেমা মুক্তি পেলে সালমান উৎসাহ দিয়ে থাকেন, প্রকাশ্যে সেই ছবি দেখার আবেদন করেন। কিন্তু তাঁর সিনেমার বেলায় আমির খান ছাড়া যেন গোটা বলিউড নীরব।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি সালমানের সামনে তুলে ধরেন সঞ্চালক। প্রশ্ন করার পরে সালমানের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে।

সালমান বলেছেন, ‘ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবার উৎসাহের দরকার পড়ে। তিনি আরও বলেন ‘ সিকান্দার’ ছবির মুক্তি উপলক্ষে আপনদের আচরন আমার মনে থাকবে। তাই তাদের এখন থেকে এড়িয়ে চলছি।

Advertisements

ঈদে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। ঈদের সময় ভাইজানের ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ হাউসফুল হয়ে উঠতে সময় লাগত না। কিন্তু এবার ব্যতিক্রমের সাক্ষী হয়েছে থাকলেন সালমান। অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ খালি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4gac
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন