চীনে কয়লা খনি ধস, নিহত ২ নিখোঁজ ৫০

- Advertisements -

উত্তর চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন।

উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনেন, যাদের মধ্যে দুজনের মধ্যে জীবনের কোনো চিহ্ন ছিল না।

Advertisements

অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিখোঁজের মোট সংখ্যা ৫৭ জন বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ধসের পর কিছু যানবাহনও চাপা পড়েছে।

অভ্যন্তরীণ মঙ্গোলিয়া চীনে কয়লা এবং অন্যান্য খনিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

Advertisements

গত ডিসেম্বরে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে মাটির নিচের একটি সোনার খনিতে ৪০ জন কাজ করছিলেন। এটি ধসে পড়ে। অর্ধেকের কিছু বেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। ২০২১ সালে উত্তর শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয় এবং অন্য দুজন মারা যান। চীনের খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা ব্যবস্থা শিথিলের কারণে হতাহতের ঘটনা বেশি ঘটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4sb3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন