মালাইকার বাবার আত্মহত্যা

- Advertisements -

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনীল আরোরা আত্মহত্যা করেছেন। ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল আরোরা। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। তবে এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। এ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা।

Advertisements

আত্মহত্যার সম্ভাব্য কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

Advertisements

মালাইকার বাবা অনীল আরোরা মূলত পাঞ্জাবের বাসিন্দা। নেভিতে চাকরি করতেন। ব্যক্তিগত জীবনে জয়েস পলিকার্পের সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে জন্ম হয় মালাইকা আরোরা ও অমৃতার। মালাইকার বয়স যখন ১১ বছর, তখন বিচ্ছেদ হয় তার বাবা-মায়ের। পরে মায়ের কাছেই বেড়ে উঠেন দুই বোন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/52fm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন