মারাত্মক রূপ নিয়েছে আফ্রিকা মহাদেশের খরা পরিস্থিতি: একের পর এক জিরাফের মৃত্যু

- Advertisements -

আফ্রিকা মহাদেশের খরা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। বিশেষ করে কেনিয়ার পরিবেশ এতই শুষ্ক হয়ে পড়েছে যে শত শত পশুর মৃত্যু ঘটছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

Advertisements

জলাধারের পানির দূষণ এড়াতে জিরাফগুলোকে প্রথমে উত্তর-পূর্ব কেনিয়ার সাবুলিতে স্থানান্তরিত করা হয়েছিল। সেপ্টেম্বর থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের এক তৃতীয়াংশেরও কমে যাওয়ায় এই অঞ্চলে দীর্ঘায়িত খরার কারণে খাদ্য ও পানির ঘাটতি দেখা দিয়েছে।

সম্প্রতি ওয়াজিরের সাবুলি ওয়াইল্ড লাইফ কনজারভেন্সিতে ছয়টি জিরাফের মৃত্যু হয়েছে। ছয়টি পশু পানির সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল। ইতিমধ্যেই খাদ্য আর পানির অভাবে তারা দুর্বল। একটি শুকিয়ে যেতে থাকা জলাশয় থেকে পানিপানের চেষ্টা করার সময় জিরাফগুলো কাদায় আটকে মারা যায়। দূষণ এড়াতে জিরাফগুলোর দেহ দ্রুত স্থানান্তরিত করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ksv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন