বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধকে ৭ দিনের কারাদণ্ড

- Advertisements -

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে বাচ্চা ও ডিম নষ্ট করার অপরাধে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্ষেতের ‘ধান খেয়ে ফেলার’ অভিযোগে তালগাছ থেকে বাবুই পাখির বাসা কেটে এনে পাখির বাচ্চা ও ডিম নষ্ট করেন বাচা মিয়া।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা বাচা মিয়াকে সাত দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে বাচা মিয়াকে কারাগারে পাঠানো হয়।

ইউএনও ফারুক বলেন, অভিযোগ পাই এক ব্যক্তি বাবুই পাখির বাচ্চা মেরে ফেলেছে। সেখানে গিয়ে দেখি বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির অন্তত ২৭টি বাসা কেটে নিচে ফেলে দিয়েছেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্যজাত ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বাচা মিয়া জানায়, পাখিরা তার ক্ষেতের ধান খেয়ে ফেলছে। এলাকার বাসিন্দারা তাকে পাখির বাসা কাটতে বাধা দিলেও তিনি শোনেননি। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেছেন।

ইউএনও মেহেদী হাসান ফারুক আরও বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বাচা মিয়োকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5o61
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন