English

28 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

ইতালিতে প্রবাসীদেরউদ্যোগে ইফতার অনুষ্ঠিত

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে: ইতালিতে প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় কাচা বাজারের সামনে এই আয়োজন সম্পন্ন হয়। যেখানে কয়েক শতাধিক বাংলাদেশি প্রবাসী, বিভিন্ন দেশের মুসল্লীসহ স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন এবং প্রবাসীদের সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ও আপ্যায়ন সম্পাদক মো. মোবারক হোসেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6a1n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন