ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি

- Advertisements -

ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় পুনরায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী।

চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার অবস্থা স্থিতিশীল হলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। বিশেষ করে মাথার চিকিৎসার কারণে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আগামী মাসের ১০ তারিখ আবারও ফলোআপের জন্য চেন্নাই যেতে হবে তানিয়া বৃষ্টিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

এর আগে চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে তানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমেও সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, ‘Surgery + ICU + Life Support = 11 days’

বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে দেশে ফিরে বিশ্রামে থাকবেন তানিয়া বৃষ্টি। তার সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6a9f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন