দুই হিন্দু বোনের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুসলিম ভাই

- Advertisements -

এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি বাবাভাই পাঠান। বাবা মারা যাওয়ার পর অথৈ পানিতে পড়ে তারই প্রতিবেশী দুই হিন্দু বোন। তখন তাদের সহায়তায় এগিয়ে আসেন ওই মুসলিম ধর্মালম্বী নাগরিক। দুই বোনকে নিজের বোন হিসেবে দত্তক নেন বাবাভাই। এরপর তাদের বড় করা থেকে শুরু করে নিজের জমানো পুঁজি খরচ করে সেই দুই অনাথ বোনকে হিন্দু রীতি মেনেই বিয়েও দেন তিনি।
আরিফ শাহ নামে এক সাংবাদিক রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে বাবাভাই ও তার পরিবার এবং দুই হিন্দু বোনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেছে, দত্তক নেওয়া দুই হিন্দু বোনকে বিয়ের পর যখন বিদায় জানাচ্ছেন তখন কান্নায় ভেঙে পড়েন বাবাভাই। তখন তাদের দুইবোনকেই জড়িয়ে ধরেন তিনি।
এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা। ধর্মীয় গোঁড়ামি ভেঙে দুই বোনের প্রকৃত দাদা হয়ে উঠেছেন আহমেদনগরের এই ব্যক্তি।
টুইটারে এক ব্যক্তি লিখেছেন ‘তিনিই (বাবাভাই) প্রকৃত ভারতীয়। ভারতীয় সংস্কৃতি আমাদের এই শিক্ষাই দেয়।’
আরেক ব্যক্তি জানিয়েছেন ‘বাবাভাইয়ের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6cy0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন