আসন্ন ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে। প্রত্যাশিতভাবেই দলে বড় কোনো চমক রাখেননি কোচ দিদিয়ের দেশম।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ শেষে ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন দেশম। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ফরাসিরা। এছাড়া সর্বশেষ আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
দলের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপে। আক্রমণভাগে তার সঙ্গে আছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, মার্কাস থুরাম ও মাইকেল অলিসের মতো তারকারা। অভিজ্ঞতার দিক থেকে মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এন’গোলো কান্তে। রক্ষণভাগে থাকছেন বিশ্বকাপজয়ী লুকাস হার্নান্দেজ। এছাড়া উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানোর ওপরও ভরসা রাখছে দলটি। তবে স্কোয়াডে জায়গা হয়নি এদুয়ার্দো কামাভিঙ্গার। অন্যদিকে ইউরো ২০২৪–এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আন্তোয়ান গ্রিজম্যান নিজের সিদ্ধান্তে অটল থাকায় তাকেও ছাড়াই দল গঠন করা হয়েছে।
বিশ্বকাপের ‘আই’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল জাতীয় ফুটবল দল, ইরাক জাতীয় ফুটবল দল এবং নরওয়ে জাতীয় ফুটবল দল। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফরাসিরা।
বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে।
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ
লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মাঝমাঠ
এন’গোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ
মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপে, জ্যঁ-ফিলিপ মাতেতা ও মার্কাস থুরাম।
