সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ৯ টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা।
সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে।
পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধীসমাবেশে যোগ দেবেন। এ ছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
