হাউজফুল ৫’ নিয়ে আসছেন অক্ষয়

- Advertisements -

নাসিম রুমি: গতকাল ১৪ বছরে পা দিল ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজি। আর এদিনই জানা গেল সিনেমাটির নতুন ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত হচ্ছে। অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালার একসঙ্গে তাদের ১১তম ছবি হতে যাচ্ছে এটি।

Advertisements

জানা গেছে, চলতি বছরের জুন থেকে শুরু হবে ছবির শ্যুটিং। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটির সিংহভাগ দৃশ্যের শ্যুট হবে ব্রিটেনে। অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখকে চূড়ান্ত করা হলেও এখনও বাকি কাস্টিং চলছে।

সূত্রের খবর, ‘হাউজফুল ৫’ ঘিরে যে দর্শকের আগ্রহ রয়েছে, তা জানেন নির্মাতারা। এ কারণে চিত্রনাট্য, কাস্টিংয়ে একাধিক চমক থাকবে। একটি বিলাসবহুল ক্রুজের নানান মজাদার ঘটনা ঘিরে আবর্তিত হবে গল্প। পানির মধ্যে হবে ৪৫ দিনের শ্যুটিং।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6saj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন