মুখে ব্রণ হচ্ছে? জেনে নিন সহজ সমাধান

- Advertisements -

বর্তমান সময়ের অন্যতম সাধারণ ত্বকের সমস্যা হলো ব্রণ। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক-সব বয়সীদের মাঝেই এ সমস্যা দেখা যায়। ধুলাবালি, হরমোনের পরিবর্তন, অনিয়মিত জীবনযাপন কিংবা ভুল প্রসাধনী ব্যবহারের কারণে মুখে ব্রণ হতে পারে। তবে কিছু সচেতনতা ও ঘরোয়া যত্নেই ব্রণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কেন হয় ব্রণ?

বিশেষজ্ঞদের মতে, ত্বকের তেলগ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণ, মৃত কোষ জমে থাকা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ব্রণ হয়। এছাড়া অতিরিক্ত মেকআপ, স্ট্রেস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী।

সমাধানের উপায়

Advertisements

নিয়মিত মুখ পরিষ্কার রাখুন : দিনে অন্তত দুইবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়।

তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন : অয়েল-ফ্রি ও নন-কমেডোজেনিক পণ্য ব্যবহার করলে ব্রণ কম হয়।

ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন : মধু ও দারুচিনি মিশিয়ে মুখে লাগাতে পারেন নিমপাতা বেটে ব্যবহার করলে জীবাণু কমে অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা রাখে ও ব্রণ কমাতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান করুন : প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করলে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়, ত্বক থাকে সতেজ।

Advertisements

স্বাস্থ্যকর খাবার খান : তেল-ঝাল কমিয়ে শাকসবজি, ফলমূল ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে ব্রণ কমতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

ব্রণে হাত দেবেন না :  ব্রণ খোঁটালে দাগ হয়ে যেতে পারে এবং সংক্রমণ বাড়ে। ব্রণ পুরোপুরি এড়ানো না গেলেও সঠিক যত্নে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যদি ব্রণ দীর্ঘদিন ধরে থাকে বা ব্যথাযুক্ত হয়ে ওঠে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6tst
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন