আর্জেন্টিনা শিবিরে একের পর এক ইনজুরির হানা

- Advertisements -

একের পর এক ইনজুরি হানা দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য গেল সপ্তাহে স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। ইতোমধ্যে স্কোয়াডে থাকা চার আর্জেন্টাইন ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে যা বড় ধাক্কা।

চোটের শুরুটা হয়েছিল ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসকে দিয়ে। গত ২ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবও। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না।

এরপর চোট পান পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচে না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশীর ইনজুরিতে পড়েন। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার।

Advertisements

অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকুনিয়া। রিভার প্লেট ফুলব্যাকের জায়গায় দলে ডাক পেয়েছেন হুলিও সোলের। প্রথমবারের মতো আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা মিলেছে ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের।

সবশেষ ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচের পরই চোট পেয়েছিলেন গারনাচো। জানা গেছে, বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি। ফলে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তাকেও পাচ্ছে না দল।

Advertisements

তবে এত সব দুসংবাদের মাঝেও আলবিসেলেস্তে শিবিরে স্বস্তি ফিরিয়ে দলে ফেরেন দুই মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি।

অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7m74
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন