বিএনপির মনোনয়ন পেলেন না সেই সিঁথি

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বহুল আলোচিত প্রার্থী ফারজানা সিঁথি।

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় তুললেও অবশেষে দলটির ঘোষিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।

গত ১১ এপ্রিল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিঁথি।

এ সময় সিঁথি বলেন, আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব।

নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।
 

২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন ফারজানা সিঁথি।

যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি এর আগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7sif
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন