টিকার নামে সবাই মুলা দেখিয়ে যাচ্ছে: এ কে আবদুল মোমেন

- Advertisements -

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বড় বড় পণ্ডিতরা টিকার নামে মুলা দেখিয়ে যাচ্ছে। জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এই নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেওয়ার জন্য কেউ আগ্রহ নিচ্ছে না।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের টিকা প্রাপ্তি নিয়ে এসব কথা বলেন।

Advertisements

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

মন্ত্রী বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।

Advertisements

এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট-৭ এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনাভাইরাসের টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ জুন জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7wcm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন