English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
- Advertisement -

আইনি পদক্ষেপ নিলেন সাদিয়া ইসলাম মৌ

- Advertisements -

নাসিম রুমি: ভুয়া অ্যাকাউন্টের বিড়ম্বনায় আইনি পথে হাঁটলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও পরিচিতদের প্রতারিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

শোবিজ দুনিয়ার এ উজ্জ্বল নক্ষত্র সোশ্যাল মিডিয়ায় খুব কমই একটিভ থাকেন। ভার্চুয়াল জগতে মৌ মাত্র একটি অ্যাকাউন্ট খুলেছেন বলে সংবাদমাধ্যমে জানান। তার আইডির নাম ‘সাদিয়া ইসলাম’।

অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে একাধিক ফেসবুক আইডি বা পেজ রয়েছে। এ সব আইডি ভুয়া বলে দাবি করেন মৌ। ওই সব ভুয়া আইডিতে নিয়মিত স্ট্যাটাস দেয়া, ছবি আপলোড করা এবং পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে নজরে পড়ে তার।

বিষয়টিতে চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেন মৌ। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেয়া এসব আইনত অপরাধ। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।

মৌ আরও বলেন ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেবো। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে আমি বলবো ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।

নব্বই দশকে বিজ্ঞাপনচিত্রের মডেল ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান সাদিয়া ইসলাম মৌ। ক্যারিয়ারে শীর্ষে থাকা অবস্থায় অভিনেতা জাহিদ হাসানকে বিয়ে করেন। তাদের সংসারে পুষ্পিতা নামে একটি কন্যা এবং পূর্ণ নামে একটি পুত্র সন্তান রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/803s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন