যুক্তরাষ্ট্রে চালু নতুন পদ্ধতি: নিঃশ্বাস পরীক্ষায় কয়েক মিনিটেই ধরা পড়বে করোনা

- Advertisements -

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ) জরুরিভিত্তিতে করোনাভাইরাস পরীক্ষার নতুন একটি পদ্ধতির অনুমোদন দিয়েছে। নিঃশ্বাসের নমুনা ব্যবহার করে সংক্রমণ পরীক্ষা করা হবে। এর নাম ইনস্পেক্ট আইআর কভিড-১৯ ব্রেথালাইজার।

এফডিএ জানিয়েছে, এ পদ্ধতিতে করোনা পরীক্ষায় মাত্র কয়েক মিনিট সময় লাগবে। অথচ, করোনা পরীক্ষার অন্য পদ্ধতিগুলোতে লালা রসের নমুনা সংগ্রহ করতে হতো।

Advertisements

নতুন পদ্ধতি সেই দিক থেকে একেবারেই আলাদা। এ পদ্ধতিতে বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি নির্দিষ্ট যন্ত্রে শ্বাস ছাড়তে হবে বা ফুঁ দিতে হবে। নিঃশ্বাস পরীক্ষা করেই যন্ত্রটি জানিয়ে দেবে করোনা পরীক্ষার ফল।

নতুন ধরনের পরীক্ষায় দূর হবে নাকে কিংবা মুখে কাঠি ঢুকিয়ে নমুনা সংগ্রহের ঝামেলা। পাশাপাশি পরীক্ষাটি অত্যন্ত দ্রুত হবে। ফুঁ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই যন্ত্রটি বলে দেবে- সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কি না।

Advertisements

জরুরি ভিত্তিতে এই পদ্ধতি ব্যবহারের অনুমোদন দিয়েছে এফডিএ। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি করোনা নির্ণয় করতে প্রায় ৯১.২ শতাংশ সঠিক। আর কভিড নেগেটিভ নমুনা চিহ্নিত করার ক্ষমতা প্রায় ৯৯.৩ শতাংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/81su
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন