ইরানি ড্রোন হামলা মোকাবিলায় আমিরাতকে সহযোগিতার প্রস্তাব জেলেনস্কির

- Advertisements -

ইরানের ড্রোন হামলা থেকে সুরক্ষা পেতে সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।

জেলেনস্কি বলেছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে আমিরাতের নাগরিকদের জীবন রক্ষায় ইউক্রেন কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisements

চার বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে মস্কো। এই দীর্ঘ সময়ে ইরানের নকশা করা এসব ড্রোন মোকাবিলায় বিশেষ পারদর্শিতা ও অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন। সেই অভিজ্ঞতাই এখন আমিরাতের সঙ্গে বিনিময় করতে চান জেলেনস্কি।

Advertisements

এর আগে গত রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহযোগিতা করার লক্ষ্যে ইউক্রেনীয় ও ব্রিটিশ বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/83bq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন